১১:২২ অপরাহ্ন | শুক্রবার, ০১ মে ২০২৬

রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Admin
Posted By Admin
Updated এপ্রিল ২৩ ২০২৬ / 273 Read
রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া, কাশিয়াডাঙ্গা ও শাহমখদুম থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শেখের চক (বিহারী বাগান) গ্রামের মো: মোজাম্মেল হকের ছেলে মো: মোস্তাকুর রহমান সাজ্জাদ (২৭), কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে মো: খালিদ হাসান মিলু ওরফে আলাল (২৫) এবং শাহমখদুম থানার ভূগরইল (শিহাবের মোড়) গ্রামের মো: আজাদ আলীর ছেলে কাউসার আহম্মেদ শোভন (২৪)।

 

গত ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক সাড়ে ১১ টায় বোয়ালিয়া থানার শেখেরচক পাঁচানী এলাকা থেকে সাজ্জাদকে; গতকাল ২২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ১ টায় কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকা থেকে আলালকে এবং একই তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টায় শাহমখদুম থানার ভূগরইল (শিহাবের মোড়) এলাকা থেকে শোভনকে আটক করা হয়।

 

এ সময় তাদের দেহ তল্লাশি করে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি শোভনের বিরুদ্ধে আরএমপি’র শাহমখদুম থানায় ২ টি মাদক মামলা চলমান রয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News