১১:২৮ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Admin
Posted By Admin
Updated জুলাই ২৭ ২০২৬ / 207 Read
রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী এবং চন্দ্রিমা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গত ২৫ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টার দিকে মহানগরীর কাটাখালী থানা পুলিশ চককাপাশিয়া মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার চারঘাট থানার পাসুন্দিয়া গ্রামের মৃত জার্মান আলীর ছেলে মো: টনি (২০) এবং একই জেলার তানোর থানার দূর্গাপুর গ্রামের মো: আশরাফুল ইসলামের ছেলে মো: রাসেল মন্ডল (২৮)-কে গ্রেপ্তার করে। এসময় টনির হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অপর আসামি রাসেল মণ্ডল টনিকে ইয়াবা বিক্রয়ের কাজে সহযোগিতা করছিলেন।

 

অপরদিকে গত ২৬ জুলাই ২০২৬ তারিখ সকাল আনুমানিক পৌনে ৭টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ কেচুয়াতৈল এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার নারিকেল বাড়িয়া গ্রামের মো: আমান উল্লাহর ছেলে মো: নুর ইসলাম (৩০)-কে গ্রেপ্তার করে। এসময় তার দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

এছাড়াও একই তারিখ রাত আনুমানিক পৌনে ৯টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মো: ফরিদ আলী (২৬) এবং কাটাখালী থানার শ্যামপুর চর গ্রামের আব্দুল হাদির ছেলে মো: রফিকুল ইসলাম রকি (১৯)-কে গ্রেপ্তার করে। এসময় ফরিদের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং অপর আসামি রকি ট্যাপেন্টাডল বিক্রয়ের কাজে সহযোগিতা করছিলেন।

 

তাছাড়াও একই তারিখ রাত আনুমানিক সোয়া ১২টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ মেহেরচন্ডী পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো: শফিকুল ইসলাম (৪৬)-কে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News