১১:২৮ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং নগদ অর্থ জব্দ

Admin
Posted By Admin
Updated জুলাই ২১ ২০২৬ / 248 Read
রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং নগদ অর্থ জব্দ

রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং নগদ অর্থ জব্দ

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটনের মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পবা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ অর্থসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

 

গত ২০ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ১১টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ রাজপাড়া থানার বহরমপুর এলাকায় অভিযান পরিচলনা করে একই এলাকার রোকন উদ্দিনের ছেলে মোঃ সেন্টু মিয়া (৫৫) এবং তার স্ত্রী মিতা পারভীন (৪৫)-কে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১.৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ২ হাজার ৮৬০ টাকা জব্দ করা হয়।

 

অপরদিকে গত ২০ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ৪টার দিকে পবা থানা পুলিশ পিল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শাহমখদুম থানার নতুন ফুদকিপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে বর্তমানে কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকার বাসিন্দা মোঃ হাসিবুল ইসলাম (৪৬)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৬০০ টাকা জব্দ করা হয়।

 

গ্রেপ্তারকৃতদের অপরাধসংক্রান্ত পূর্বের রেকর্ড পর্যালোচনায় দেখা যায়, হাসিবুল ইসলামের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২টি বিশেষ ক্ষমতা আইনে এবং আরএমপি’র বিভিন্ন থানায় পেনাল কোড, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও ১১টিসহ মোট ১৩টি মামলার তথ্য পাওয়া যায়। এছাড়াও সেন্টু মিয়ার বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় ৩টি এবং রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় ১টি মাদক মামলা এবং সেন্টুর স্ত্রী মিতা পারভীনের বিরুদ্ধে রাজপাড়া থানায় ১টি পেনাল কোডে ও ২টি মাদক মামলার তথ্য পাওয়া যায়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News