১১:৩০ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আরএমপি'র পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার; গ্রেপ্তার ৩

Admin
Posted By Admin
Updated সেপ্টেম্বর ০৭ ২০২৫ / 843 Read
আরএমপি'র পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার; গ্রেপ্তার ৩

আরএমপি'র পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার; গ্রেপ্তার ৩

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর ডিবি ও পবা থানা পুলিশের পৃথক অভিযানে ৩শ গ্রাম গাঁজা ও ৩শ ৯০পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র ডিবি ও পবা থানা পুলিশ।

 

আরএমপির ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: মুরাদ শেখ (৪৫) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ এলাকার মৃত তৌহিদ শেখের ছেলে।

 

পবা থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: দারেশ সরকার ওরফে দারেজ(২৬) ও মো: কামরুল ইসলাম(১৭)। দারেশ রাজশাহী মহানগরীর পবা থানার বাগধানী এলাকার মো: মুনসুর সরকারের ছেলে এবং কামরুল একই থানার বাগধানী উলাপুর এলাকার মো: কামাল ইসলামের ছেলে।

 

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ দুপুরে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার)-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের এসআই মো: মিজানুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চন্দ্রিমা থানার ভদ্রা পার্ক এলাকায় গাঁজা বিক্রি হচ্ছে।

 

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম দুপুর সোয়া ১টায় চন্দ্রিমা থানার ভদ্রা পার্ক এলাকার অভিযান পরিচালনা করে আসামি মুরাদকে ৩শ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। অপর আসামি ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে কৌশলে পালিয়ে যায়।

 

এছাড়াও পবা থানা পুলিশের এসআই প্রতাপ কুমার রায়ের নেতৃত্বে রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার বাগধানী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি দারেশ ও কামরুলকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৩শ ৯০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপির চন্দ্রিমা ও পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News