১১:৩১ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আরএমপি ডিবির পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ৩

Admin
Posted By Admin
Updated ডিসেম্বর ২৪ ২০২৫ / 561 Read
আরএমপি ডিবির পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ৩

আরএমপি ডিবির পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ৩

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক দুটি অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ মোট ৩ জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।

 

আজ দুপুর সাড়ে ৩টার দিকে আরএমপি ডিবির পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম খলিলের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. সাহাব উদ্দীন-আল-ফারুক ও তাঁর টিম কাশিয়াডাঙ্গা থানার চারখুটার মোড় এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীর সাহেব পাড়া এলাকায় নিজ বাড়িতে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের সময় মোসা. নীলা খাতুন (২৫) ও মোসা. পারভীন বেগম (৩৭) কে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৫৮০ টাকা জব্দ করা হয়।

 

গ্রেপ্তারকৃত নীলা খাতুন মো. বাবু সরকারের মেয়ে এবং পারভীন বেগম মো. ফটিক সরকারের স্ত্রী। উভয়েই রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীর সাহেব পাড়া এলাকার বাসিন্দা।

 

অপরদিকে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে আরএমপি ডিবির পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম খলিলের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. শাহ আলী মিয়ার নেতৃত্বে একটি টিম রাজপাড়া থানার দাশপুকুর মোড় এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত মো. বিল্লাল (৩৭) কে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃত বিল্লাল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর (আইডি বাগানপাড়া) এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News