১১:৩৭ অপরাহ্ন | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৬ জন Logo রাজশাহীতে আরএমপির বেলপুকুর থানার উদ্যোগে উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন কিশোরীকে পরিবারের জিম্মায় হস্তান্তর Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৮ জন Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ কেজি গাঁজা উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও ১ জন আসামি গ্রেপ্তার

শুভ বড়দিন উপলক্ষে রাজশাহী মহানগর এলাকায় আতশবাজি, পটকা ও ফানুস নিষিদ্ধ সংক্রান্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

Admin
Posted By Admin
Updated ডিসেম্বর ২৩ ২০২৫ / 243 Read
শুভ বড়দিন উপলক্ষে রাজশাহী মহানগর এলাকায় আতশবাজি, পটকা ও ফানুস নিষিদ্ধ সংক্রান্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

শুভ বড়দিন উপলক্ষে রাজশাহী মহানগর এলাকায় আতশবাজি, পটকা ও ফানুস নিষিদ্ধ সংক্রান্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

Font Size:
Print

আরএমপি নিউজ: খ্রীষ্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন (যীশু খ্রিস্টের জন্মদিন) শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাজশাহী মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

 

আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ খ্রীষ্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন উদযাপিত হবে। উক্ত অনুষ্ঠান নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন, ১৯৯২-এর ২৬(১)(ঢ) ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ২৪ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত ১২.০০ ঘটিকা হতে ২৫ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত রাজশাহী মহানগর এলাকার সর্বত্র সকল প্রকার আতশবাজি ও পটকা ফুটানো এবং ফানুস উড়ানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

 

আজ মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ও চলতি দায়িত্বে পুলিশ কমিশনার মো: ফারু হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News