১১:৩০ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে অটোরিক্সা ছিনতাইকালে ডিবির অভিযানে ২ জন গ্রেপ্তার

Admin
Posted By Admin
Updated এপ্রিল ১৫ ২০২৬ / 227 Read
রাজশাহী মহানগরীতে অটোরিক্সা ছিনতাইকালে ডিবির অভিযানে ২ জন গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে অটোরিক্সা ছিনতাইকালে ডিবির অভিযানে ২ জন গ্রেপ্তার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কেশবপুর এলাকায় অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টাকালে ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কেশবপুর গ্রামের সন্তোষ চৌধুরীর ছেলে সনি চৌধুরী (২৫) এবং একই এলাকার নাসির উদ্দিনের ছেলে সিজান (২২)। 

 

গতকাল ১৪ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কেশবপুর এলাকায় অজ্ঞাতনামা ৪ জন ব্যক্তি অটোরিক্সা চালক লুৎফর মিয়াকে থামার সংকেত দেয়। অটোরিক্সা থামানোর পর তারা জোরপূর্বক অটোরিকশার চাবি, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

 

এ সময় ভুক্তভোগীর চিৎকারে টহলরত ডিবি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অটোরিক্সার চাবি ও মোবাইল ফোন ফেলে আসামিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। ডিবি পুলিশ তাৎক্ষণিক ধাওয়া দিয়ে সনি ও নাসিরকে গ্রেপ্তার করে; তবে অপর ২ জন অজ্ঞাতনামা আসামি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

 

পরে ঘটনাস্থল থেকে ডিবি পুলিশ অটোরিক্সার চাবি ও মোবাইল ফোন উদ্ধার করে এবং গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ছিনতাইকৃত মানিব্যাগ জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

 

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি সিজানের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় পূর্বের একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

 

এ ঘটনায় ভুক্তভোগী অটোরিক্সা চালক লুৎফর মিয়া আরএমপি’র রাজপাড়া থানায় এজাহার দাখিল করলে গ্রেপ্তারকৃত ও অজ্ঞাতনামা পলাতক ২জন আসামির বিরুদ্ধে ছিনতাই মামলা রুজু করা হয় এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News