১০:২৯ পূর্বাহ্ন | রবিবার, ১৬ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী পৃথক পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার; হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৪ জন Logo রাজশাহী মহানগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার Logo রাজশাহী মহানগরীতে নিখোঁজ ২ মাদ্রাসা শিক্ষার্থীকে ৭২ ঘন্টার মধ্যে কক্সবাজার থেকে উদ্ধার করেছে আরএমপির শাহমখদুম থানা পুলিশ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ টিম পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ

রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার; নগদ অর্থ জব্দ

Admin
Posted By Admin
Updated আগস্ট ০৪ ২০২৬ / 272 Read
রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার; নগদ অর্থ জব্দ

রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার; নগদ অর্থ জব্দ

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও নগদ অর্থসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। 

 

গত ৩ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে থানা এবং ডিবি পুলিশের বাইরে চৌকস পুলিশ সদস্যদের নিয়ে গঠিত আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার বখতিয়ারবাদ গ্রামের মৃত রমজান আলীর ছেলে মো: আশিক (৩৭)-কে গ্রেপ্তার করে।  এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৪৫৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ ৪ হাজার ৯৮০ টাকা জব্দ করা হয়।

 

এছাড়াও একই তারিখ রাত আনুমানিক ১২ টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চন্ডিপুর গ্রামের মো: আব্দুস সালামের ছেলে বর্তমানে আইডি বাগানপাড়ায় বসবাসরত মো: মারুফ হোসেন (২৪)-কে গ্রেপ্তার করে।  এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ ২ হাজার ৪৯০ টাকা জব্দ করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News