১১:২৬ অপরাহ্ন | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৬ জন Logo রাজশাহীতে আরএমপির বেলপুকুর থানার উদ্যোগে উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন কিশোরীকে পরিবারের জিম্মায় হস্তান্তর Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৮ জন Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ কেজি গাঁজা উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও ১ জন আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর আবাসিক হোটেল-মোটেলের নিরাপত্তা, সার্বিক আইন-শৃঙ্খলা ও সেবার মান উন্নয়নে মালিক/ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন আরএমপি পুলিশ কমিশনার।

Admin
Posted By Admin
Updated জুন ১০ ২০২৬ / 97 Read
রাজশাহী মহানগরীর আবাসিক হোটেল-মোটেলের নিরাপত্তা, সার্বিক আইন-শৃঙ্খলা ও সেবার মান উন্নয়নে মালিক/ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন আরএমপি পুলিশ কমিশনার।

রাজশাহী মহানগরীর আবাসিক হোটেল-মোটেলের নিরাপত্তা, সার্বিক আইন-শৃঙ্খলা ও সেবার মান উন্নয়নে মালিক/ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন আরএমপি পুলিশ কমিশনার।

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর আবাসিক হোটেল-মোটেলের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে আজ ১০ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ বিকেল সাড়ে ৩টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে হোটেল-মোটেল মালিক/প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

 

সভায় উপস্থিত মালিক/ প্রতিনিধিগণ জানান, তারা বর্তমানে কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন না এবং রাজশাহী মহানগরীর বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে তারা সন্তুষ্ট।

 

পুলিশ কমিশনার তাদের হোটেল পরিচালনার আইন কানুন মেনে ব্যবস্যা পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন। হোটেল-মোটেলে সিসিটিভি ক্যামেরা স্থাপন, অতিথিদের জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর যাচাই ও তথ্য সংরক্ষণ, বিদেশি অতিথির তথ্য পুলিশকে অবহিতকরণের জন্য বলেন।এছাড়াও জন উপদ্রব সৃষ্টিকারী কোন কার্যক্রম, জুয়া ও মাদক সংক্রান্ত কোন  অপরাধ যেন আবাসিক হোটেলে না হয় সে বিষয়ে সবাইকে আহ্বান জানান।

 

তিনি বলেন, আইন মেনে ব্যবসা পরিচালনায় আরএমপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। মহানগরীর নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে হোটেল-মোটেল মালিকসহ সকল নাগরিকের সহযোগিতা কামনা করেন তিনি।

 

সভায় আরও উপস্থিত ছিলেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মো: আল মামুন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো: ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: গোলাম রব্বানী শেখ, পিপিএম (বার); উপ-পুলিশ কমিনার (কাশিয়াডাঙ্গা) মীর মো: শাফিন মাহমুদ; উপ-পুলিশ কমিনার (মতিহার) মাঈনুল ইসলাম, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ; আরএমপি’র মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ও সিটিটিসি) মো: গাজিউর রহমান, পিপিএমসহ আরএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News