০১:২১ পূর্বাহ্ন | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৯ জন Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন Logo রাজশাহী মহানগরীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ; গ্রেপ্তার ২ Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ৩৬ জন Logo রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার Logo রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Admin
Posted By Admin
Updated মে ১১ ২০২৬ / 233 Read
রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর মতিহার থানার খোঁজাপুর (মোহাব্বতের ঘাট) গ্রামের মৃত খোসমাহমুদের ছেলে মো: জাব্বার (৪৮)।

 

গতকাল ১০ মে ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক পৌনে ৩ টায় মতিহার থানার খোঁজাপুর (জাহাজঘাট) এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জাব্বারকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। 

 

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি জাব্বারের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় মোট ৮ টি মাদক মামলা চলমান রয়েছে। 

 

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News