১১:৩৩ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Admin
Posted By Admin
Updated মে ২০ ২০২৬ / 117 Read
রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ:  রাজশাহী মহানগরীতে গোয়েন্দা শাখা (ডিবি), কাশিয়াডাঙ্গা এবং চন্দ্রিমা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- বোয়ালিয়া থানার পঞ্চবটি শেখেরচক গ্রামের নজরুল ইসলাম নজুর স্ত্রী নাজমা বেগম (৫০); কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের মো: শামীম হোসেন মিঠুর ছেলে মো: রহিত হোসেন রাব্বি (২৬); চন্দ্রিমা থানার ললিতাহার গ্রামের মৃত কছের মন্ডলের ছেলে মো: আলাল উদ্দীন (৩৫) এবং একই থানা ও গ্রামের মো: নুরুল হুদার ছেলে মুকুল আহাম্মদ (২৮)। সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করেন।

 

গতকাল ১৯ মে ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সোয়া ৬ টার দিকে বোয়ালিয়া থানার শেখেরচক এলাকা থেকে নাজমাকে, একই তারিখ ও সময়ে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকা থেকে রাব্বিকে, একই তারিখ রাত আনুমানিক পৌনে ১ টার দিকে চন্দ্রিমা থানার ললিতাহার এলাকা থেকে আলাল উদ্দিনকে এবং গত ১৮ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ১০ টার দিকে চন্দ্রিমা থানার ললিতাহার এলাকা থেকে মুকুলকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ ও ব্যাগ তল্লাশি করে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ৭শ ৬০ টাকা জব্দ করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News