১১:৩৭ অপরাহ্ন | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৬ জন Logo রাজশাহীতে আরএমপির বেলপুকুর থানার উদ্যোগে উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন কিশোরীকে পরিবারের জিম্মায় হস্তান্তর Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৮ জন Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ কেজি গাঁজা উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও ১ জন আসামি গ্রেপ্তার

আরএমপি’র বোয়ালিয়া থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার

Admin
Posted By Admin
Updated নভেম্বর ০২ ২০২৫ / 429 Read
আরএমপি’র বোয়ালিয়া থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার

আরএমপি’র বোয়ালিয়া থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার অলোকার মোড় এলাকার গোপাল পঁচা পুকুরের পাড় হতে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ পিস্তল উদ্ধার করেছে আরএমপি বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

 

ঘটনা সূত্রে জানা যায়, গত ০১ নভেম্বর ২০২৫ তারিখ দুপুরে আরএমপি বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) গোলাম রসুল তার টিম থানা এলাকায় মোবাইল ডিউটি করছিল। এসময় তারা জানতে পারে বোয়ালিয়া মডেল থানার অলোকার এলাকার গোপাল পঁচা পুকুরের পাড়ে একটি অস্ত্র পড়ে আছে। মোবাইল টিমের ইনচার্জ তাৎক্ষণিক বিষয়টি বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জকে অবহিত করে।

 

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জসহ থানা পুলিশের টিম দুপুর ২টা ৩০ মিনিটে বোয়ালিয়া থানার অলোকার মোড় এলাকার গোপাল পঁচা পুকুরের পাড়ে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ পিস্তল উদ্ধার করে যার গায়ে খোদাই করা MADE IN USA (অস্পষ্ট) লেখা রয়েছে।

 

পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News