১০:০৮ অপরাহ্ন | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৬ জন Logo রাজশাহীতে আরএমপির বেলপুকুর থানার উদ্যোগে উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন কিশোরীকে পরিবারের জিম্মায় হস্তান্তর Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৮ জন Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ কেজি গাঁজা উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও ১ জন আসামি গ্রেপ্তার

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার

Admin
Posted By Admin
Updated জুন ১৬ ২০২৬ / 226 Read
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: আরএমপির চলমান মাদকবিরোধী অভিযানে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপশহর ২নং সেক্টর এলাকার মো: আতোয়ারের ছেলে মো: বাবু (৩০); কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম শেখপাড়া গ্রামের মৃত সোহেলের ছেলে মো: সানি (১৯) এবং বোয়ালিয়া থানার উপশহর ২নং সেক্টর এলাকার মৃত আমজাদ মোল্লার ছেলে মো: আশরাফুল (৫৫)।

 

গত ১৪ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ১০ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্ব শেখপাড়া এলাকা থেকে বাবু, সানি ও আশরাফুলকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিল।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News