০৪:২৮ অপরাহ্ন | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার

Admin
Posted By Admin
Updated এপ্রিল ১৬ ২০২৬ / 297 Read
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে পবা, রাজপাড়া, কর্ণহার ও কাটাখালী থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজশাহী মহানগরীর পবা থানার দক্ষিণ পিল্লাপাড়া গ্রামের মো: মেরাজ উদ্দিনের ছেলে মো: আশরাফুল আলম (৩০); একই এলাকার মৃত আবু খায়েরের ছেলে মো: মেরাজ উদ্দিন (৫১); রাজপাড়া থানার লক্ষীপুর বাগানপাড়া (রেললাইন ধার) গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মেহেদী হাসান ওরফে মনা (২৫); কর্ণহার থানার সরিষাকুড়ি (হাটপাড়া) গ্রামের বাবলুর ছেলে মো: বিপ্লব (৩২); রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সরমজাই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মো: নাসির হোসেন (২৮) এবং রাজশাহী মহানগরীর কাটাখালী থানার বাখরাবাজ গ্রামের হবিবর রহমানের ছেলে মো: আশিক আলী (২৮)।

 

গতকাল ১৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক সোয়া ১১ টার দিকে পবা থানার নওহাটা দক্ষিণ পিল্লাপাড়া গ্রামের নিজ বসতবাড়ি থেকে আশরাফুল ও মেরাজকে গ্রেপ্তার করা হয়। এছাড়া, একই তারিখ রাত আনুমানিক ১১ টার দিকে লক্ষীপুর বাগানপাড়া এলাকা থেকে মেহেদীকে গ্রেপ্তার করা হয়।

 

তাছাড়াও, একই তারিখ ভোর আনুমানিক সাড়ে ৬ টার দিকে কর্ণহার থানার ডাংগেরহাট এলাকা থেকে বিপ্লব ও নাসিরকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে একই তারিখ বিকাল আনুমানিক পৌনে ৬ টার দিকে কাটাখালী থানার নওদাপাড়া পশ্চিমপাড়া এলাকা থেকে আশিককে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ ও বসতবাড়ি তল্লাশি করে মোট ৩ কেজি ১শ গ্রাম গাঁজা, সাড়ে ৭ গ্রাম হেরোইন এবং ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত মেহেদীর বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় ৩ টি মাদক ও ২ টি পেনাল কোডে মামলা এবং বিপ্লবের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় ২টি মাদক ও ১টি পেনাল কোডে মামলা চলমান রয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News