১১:২৮ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া থানা পুলিশ ও মালোপাড়া পুলিশ ফাঁড়ির সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

Admin
Posted By Admin
Updated জুলাই ২৮ ২০২৬ / 146 Read
রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া থানা পুলিশ ও মালোপাড়া পুলিশ ফাঁড়ির সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া থানা পুলিশ ও মালোপাড়া পুলিশ ফাঁড়ির সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় ১ জনকে এবং মালোপাড়া পুলিশ ফাঁড়ি নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পৃথক মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় আরও ২ জনকে আটক করে।

 

অভিযানকালে বোয়ালিয়া থানার উপশহর ০১ নং সেক্টরের কার্যক্রম নিষিদ্ধ পরিত্যক্ত আওয়ামী লীগ অফিস হতে এয়ারপোর্ট থানার মৃত চাঁন মিয়ার ছেলে মো: মিঠু (৪০)-কে ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদন্ড প্রদান করেন।

 

এছাড়াও বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ বেতপট্টি এলাকা হতে বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ গ্রামের রুহুল আমিনের ছেলে মো: জাহিদুল ইসলাম অনিক (২০)-কে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ টাকা অর্থদন্ড এবং একই পিতার ছেলে মো: ফাহদ হাসান মিম (১৯)-কে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ (দুইশত) টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(৫) ধারা অনুযায়ী তাদের এ সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক-সংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগে আরএমপির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News