১১:৩১ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি

Admin
Posted By Admin
Updated ফেব্রুয়ারি ২৫ ২০২৬ / 1845 Read
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ৪টি পরীক্ষা কেন্দ্রে আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নিয়ন্ত্রণাধীন বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

পরীক্ষা চলাকালীন সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিবির্ঘ্নে সম্পন্নের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কর্তৃক কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

 

পরীক্ষা উপলক্ষ্যে আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

 

উক্ত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পরীক্ষা কেন্দ্রসমূহ হলো-

(১) রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী;

(২) রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী;

(৩) রাজশাহী কলেজ, রাজশাহী;

(৪) রাজশাহী গভ. ওমেনস কলেজ, রাজশাহী।

 

২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ আরএমপি'র উপ-পুলিশ কমিশনার (মতিহার) ও অতিরিক্ত ডিআইজি সুপারনিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত মো: আল মামুন কর্তৃক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News