১১:৩১ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মোবাইল কোর্টে অপর এক ব্যক্তির কারাদণ্ড

Admin
Posted By Admin
Updated জুন ১০ ২০২৬ / 595 Read
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মোবাইল কোর্টে অপর এক ব্যক্তির কারাদণ্ড

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মোবাইল কোর্টে অপর এক ব্যক্তির কারাদণ্ড

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে পৃথক অভিযানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অপর এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীরসাহেবপাড়া এলাকার মোঃ আবু সাঈদের ছেলে মোঃ মাসুদ রানা (২৮)। অপরদিকে মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কাশিয়াডাঙ্গা থানার হারুপুর বাগানপাড়া এলাকার মৃত রুহুলের ছেলে মোঃ মাসুম ওরফে লালন (৩৮)।

 

গত ০৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১০:১৫ ঘটিকায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীরসাহেবপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাসুদ রানাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১৫ (পনেরো) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

অপরদিকে, আজ ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক ৫:৩০ ঘটিকায় কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মাসুম ওরফে লালনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৮ (আট) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাকে ০৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ (দুইশ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীতে মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News