১১:৩১ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

Admin
Posted By Admin
Updated জুন ১২ ২০২৬ / 688 Read
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার এক নিখোঁজ কিশোরীকে উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরিবারের নিকট হস্তান্তরের ব্যবস্থা করা হয়।

 

আজ ১২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ ভোররাত আনুমানিক সোয়া ৫ টার দিকে  কাশিয়াডাঙ্গা থানাধীন মোল্লাপাড়া কেন্দ্রীয় মসজিদের সামনে চেকপোস্ট ডিউটিরত পুলিশ সদস্যরা একটি অটোরিক্সাকে তল্লাশির জন্য থামান। এ সময় অটোরিক্সায় থাকা আনুমানিক ১৫-১৬ বছর বয়সী এক কিশোরী ও এক যুবককে দেখে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সদস্যরা জিজ্ঞাসাবাদ শুরু করেন।

 

জিজ্ঞাসাবাদে কিশোরী নিজেকে “তৃষা” (ছদ্মনাম) (১৬) হিসেবে পরিচয় দিয়ে জানান, তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। অপরদিকে, যুবক নিজেকে শ্রী দূর্জয় কর্মকার (২২) বলে পরিচয় দেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নেপালপাড়া দুবলি ভান্ডার গ্রামের শ্রী স্বপন কর্মকারের ছেলে বলে জানান।

পুলিশ তৎক্ষণাৎ সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে জানতে পারে যে, কিশোরী “তৃষা” (ছদ্মনাম) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় দায়েরকৃত একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) ভিকটিম। বিষয়টি তাৎক্ষণিকভাবে গোমস্তাপুর থানাকে অবহিত করা হলে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় ফোর্সসহ কাশিয়াডাঙ্গা থানায় উপস্থিত হন।

 

পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে কিশোরী এবং তার সঙ্গে থাকা যুবককে কাশিয়াডাঙ্গা থানার জিডি মূলে গোমস্তাপুর থানার তদন্তকারী কর্মকর্তার জিম্মায় হস্তান্তর করা হয়।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নিখোঁজ ব্যক্তি উদ্ধার, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা আন্তরিক ও তৎপর রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News