১১:৩০ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার; গাঁজা ও হেরোইন উদ্ধার

Admin
Posted By Admin
Updated জানুয়ারি ২৭ ২০২৬ / 346 Read
রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার; গাঁজা ও হেরোইন উদ্ধার

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার; গাঁজা ও হেরোইন উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী, বোয়ালিয়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- মো: রমজান আলী (২৫) কাটাখালী থানার মিরকামারী পশ্চিমপাড়া এলাকার মো: শফিউল্লাহর ছেলে; মো: হাবীব (২৩) বোয়ালিয়া থানার মথুরডাঙ্গা এলাকার মো: ভুট্টু শেখের ছেলে; মো: আকবর আলী (৮৭) বোয়ালিয়া থানার বখতিয়ারাবাদ মালদা কলোনী এলাকার মৃত মেহেরজান শেখের ছেলে; মো: আশরাফুল (৪৫) রাজশাহীর জেলার চারঘাট থানার শ্রীখন্ডি এলাকার মো: কাবিলের ছেলে বর্তমানে বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকায় বসবাস করেন এবং মো: উজ্জল হোসেন (৪০) বোয়ালিয়া থানার দেবিসিং পাড়া এলাকার মৃত আ: হাইয়ের ছেলে। সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করেন।

 

আরএমপি সূত্র জানায়, গত ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে পরিচালিত অভিযানে মোট ২৭০ গ্রাম গাঁজা ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ২ হাজার ১শ টাকা জব্দ করা হয়েছে।

 

 গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News