১১:৩১ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আরএমপি’র কর্ণহার থানার অভিযানে গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ২

Admin
Posted By Admin
Updated অক্টোবর ২১ ২০২৫ / 394 Read
আরএমপি’র কর্ণহার থানার অভিযানে গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ২

আরএমপি’র কর্ণহার থানার অভিযানে গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ২

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর কর্ণহার থানার তেতুলিয়া মোড়ে চেকপোস্ট বসিয়ে এক কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে আরএমপির কর্ণহার থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলো মো: সেলিম রেজা রাজু (২৮) ও মো: সনেট আলী (২৪)। সেলিম রেজা রাজু রাজশাহী মহানগরীর কর্ণহার থানার তেতুলিয়া এলাকার মো: আতাহার আলীর ছেলে ও সনেট আলী একই এলাকার মৃত স্বপনের ছেলে।

 

ঘটনা সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ রাতে আরএমপির কর্ণহার থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলম এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: আব্দুল মতিন ও তার টিম থানা এলাকায় মোবাইল ডিউটি করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কর্ণহার থানা এলাকার তেতুলিয়া মোড় হতে দুইজন ব্যক্তি মোটর সাইকেল যোগে মাদকদ্রব্য গাঁজা বিক্রির উদ্দেশ্যে দারুশা বাজারের দিকে আসছে।

 

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম রাত ১০টায় কর্ণহার থানার তেতুলিয়া মোড়ে চেকপোস্ট বসিয়ে আসামি সেলিম রেজা রাজু ও সনেট আলীকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে ১ কেজি মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কর্ণহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News