১১:২২ অপরাহ্ন | শুক্রবার, ০১ মে ২০২৬

রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Admin
Posted By Admin
Updated এপ্রিল ২২ ২০২৬ / 300 Read
রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার দড়িখড়বোনা গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে মো: রাজু (৩০); কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের মো: নাসিরুদ্দিন রেন্টুর ছেলে মো: শিমুল (২০) এবং রাজশাহী জেলার পুঠিয়া থানার গন্ডোগোহালী গ্রামের মৃত আ: রহমানের ছেলে (বর্তমানে রাজপাড়া থানার লক্ষীপুর বাকির মোড়ে বসবাসরত) মো: সেলিম (৪০)।

 

গত ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক সোয়া ১ টায় বোয়ালিয়া থানার গোরহাঙ্গা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজুকে; একই তারিখ রাত পৌনে ৯ টায় কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা গ্রাম থেকে শিমুলকে এবং একই তারিখ রাত আনুমানিক পৌনে ১০ টায় রাজপাড়া থানার লক্ষীপুর বাকির মোড় এলাকা থেকে সেলিমকে আটক করা হয়।

 

এ সময় তাদের দেহ তল্লাশি করে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি সেলিমের বিরুদ্ধে রাজশাহী জেলা ও আরএমপির বিভিন্ন থানায় মোট ৫টি মাদক সংক্রান্ত এবং ১টি অন্যান্য মামলা চলমান রয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News