১১:৩০ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা; গ্রেপ্তার ১

Admin
Posted By Admin
Updated জুন ০৭ ২০২৬ / 122 Read
রাজশাহী মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা; গ্রেপ্তার ১

রাজশাহী মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা; গ্রেপ্তার ১

Font Size:
Print

আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল ও উসকানিমূলক স্লোগান দেওয়ার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

 

ঘটনা সূত্রে জানা যায়, গত ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ২:১০ থেকে ০২:৫০ ঘটিকার মধ্যে শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকায় পরিত্যক্ত একটি দলীয় কার্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করে পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অংশগ্রহণকারীরা বিভিন্ন দিকে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

 

পরবর্তীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্থানীয় সাক্ষীদের তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ এবং স্থিরচিত্র পর্যালোচনা করে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্ত করা হয়েছে।  এ ঘটনায় উল্লিখিত ৭ জনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে শাহমখদুম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভিডিও ফুটেজ এ থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি হলো রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা এলাকার বাবুর ছেলে মো. রাকিবুল ইসলাম ওরফে রাতুল (২১)।

 

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা, সরকারবিরোধী ষড়যন্ত্র, জনমনে আতঙ্ক সৃষ্টি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং উসকানিমূলক প্রচার-প্রচারণার উদ্দেশ্যে সমাবেশ ও মিছিলের আয়োজন করে।

 

পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অজ্ঞাতনামা আসামিদের পরিচয় শনাক্তে শাহমখদুম থানা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং যেকোনো ধরনের নাশকতামূলক ও উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News