১১:২৯ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার অভিযানে ৯৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Admin
Posted By Admin
Updated জুলাই ১৩ ২০২৬ / 234 Read
রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার অভিযানে ৯৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার অভিযানে ৯৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে এয়ারপোর্ট থানা পুলিশ ও বায়া বাজার পুলিশ ফাঁড়ির যৌথ চেকপোস্ট অভিযানে ৯৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনের সহিত সংঘাতে জড়িত ১ শিশুকেও আটক করা হয়েছে।

 

গত ১২ জুলাই ২০২৬ তারিখ বিকেল আনুমানিক পৌনে ৬টার দিকে এয়ারপোর্ট থানার পশ্চিম বাঘাটা এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে চেকপোস্ট পরিচালনাকালে একটি মোটরসাইকেলযোগে আগত দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় রাজশাহী জেলার মোহনপুর থানার তাহিরপুর (তাহেরপুর পাকুড়িয়া) গ্রামের মৃত বাদশার ছেলে মো: আজমাল ওরফে আজমল (৪৮) এবং একই থানার আইনের সহিত সংঘাতে জড়িত শিশু তরিকুল (ছদ্মনাম) (১৭) -কে আটক করা হয়।

 

তল্লাশিকালে আজমলের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৯৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক পরিবহন ও সরবরাহের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি ও আইনের সহিত সংঘাতে জড়িত শিশু পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে মহানগরীর বিভিন্ন এলাকায় গোপনে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি আজমাল এবং আইনের সহিত সংঘাতে জড়িত শিশুর বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News