১০:০৯ পূর্বাহ্ন | শনিবার, ০৭ মার্চ ২০২৬

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

Admin
Posted By Admin
Updated ফেব্রুয়ারি ২৮ ২০২৬ / 648 Read
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রামচন্দ্রপুর গ্রামের সাধুরমোড় এলাকার মৃত মাহবুবুল ইসলামের ছেলে আরিফিন ইসলাম (৩৪); শেখেরচক গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে মো: ডলার (৩৫); হোসনীগঞ্জ গ্রামের মৃত হাসানের ছেলে আব্দুল্লাহ রিয়াসাদ প্রান্ত (২৮)। সকলেই রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বাসিন্দা।

 

গতকাল ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত সোয়া ৯টায় বোয়ালিয়া থানা পুলিশ ফুদকিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।

 

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে আরিফিনের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং অপর ২ আসামি পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News