১১:৩১ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে ১ জন গ্রেপ্তার

Admin
Posted By Admin
Updated জুন ০৭ ২০২৬ / 106 Read
শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে ১ জন গ্রেপ্তার

শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে ১ জন গ্রেপ্তার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম রানীদিঘী এলাকায় এক শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে এক অফিস সহকারীকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর কর্ণহার থানার নেপালপাড়া গ্রামের মো. আব্দুল মন্ডলের ছেলে মো. আজিজুল আলমগীর (৪০)।

 

আজ ০৭ জুন ২০২৬ খ্রি. দুপুর আনুমানিক আড়াইটার দিকে হড়গ্রাম এলাকার একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. রবিন (ছদ্মনাম) (১৩) বিদ্যালয় ছুটির পর একই প্রতিষ্ঠানের অফিস সহকারী মো. আজিজুল আলমগীরের প্রলোভনের শিকার হয়। অভিযোগ অনুযায়ী, আসামি তাকে মিষ্টি খাওয়ানোর কথা বলে কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম রানীদিঘী এলাকায় তার ভাগ্নির বাড়িতে নিয়ে যান এবং সেখানে নিজের শয়নকক্ষে বলৎকারের চেষ্টা করেন।

 

পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থী বাড়িতে গিয়ে বিষয়টি তার পিতা-মাতাকে জানায়। তারা তাৎক্ষণিকভাবে কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে অবহিত করলে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্ত মো. আজিজুল আলমগীরকে গ্রেপ্তার করে।

 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News