১১:২৯ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

Admin
Posted By Admin
Updated জুলাই ২৩ ২০২৬ / 63 Read
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১০.৩০ টায় আরএমপি হেডকোয়ার্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির।

 

সভায় দ্রুত মামলা নিষ্পত্তি, মামলার গুণগত ও মানসম্মত তদন্ত নিশ্চিতকরণ, মাদকবিরোধী অভিযান জোরদার, রাত্রিকালীন টহল বৃদ্ধি, মেডিকেল সার্টিফিকেট ও পোস্টমর্টেম রিপোর্ট দ্রুত প্রাপ্তি, জনগণকে ভোগান্তিমুক্ত পুলিশি সেবা প্রদান এবং আদালতের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

 

সভায় পুলিশ কমিশনার অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

সভায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল উপ-পুলিশ কমিশনার ও অফিসার ইনচার্জ, বিশেষ পুলিশ সুপার, পিবিআই, রাজশাহী; র‍্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিজিবি, নৌ পুলিশ, রাজশাহী; রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং সিআইডির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

এছাড়াও সভায় বিভিন্ন এনজিওর প্রতিনিধি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ, চেম্বার অব কমার্সের প্রতিনিধি, দিনের আলো হিজড়া সংগঠন রাজশাহীর সভাপতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News