১১:৩৩ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’- এ ২ জনসহ বিভিন্ন অভিযোগে মোট ৩২ জন গ্রেপ্তার

Admin
Posted By Admin
Updated ডিসেম্বর ২৪ ২০২৫ / 898 Read
রাজশাহী মহানগরীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’- এ ২ জনসহ বিভিন্ন অভিযোগে মোট ৩২ জন গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’- এ ২ জনসহ বিভিন্ন অভিযোগে মোট ৩২ জন গ্রেপ্তার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৩২ জনকে গ্রেপ্তার করেছে।

 

অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড, বিশেষ অভিযানসহ বিভিন্ন গুরুতর অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ৩০ জন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৬ জন, মাদক মামলার আসামি ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ২২ জন রয়েছেন।

 

অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: হাফিজুল ইসলাম (৩২) এবং মো: শহীদুল ইসলাম পচা (৪০)। হাফিজুল রাজশাহী মহানগরীর কর্ণহার থানার তেতুলিয়াডাঙ্গা এলাকার মো: ইয়ামিন আলীর ছেলে এবং শহীদুল রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবাপাড়া এলাকার মৃত নাসিম উদ্দিনের ছেলে। দুজনেই দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ সমথর্ক। 

  

গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News