১১:৩০ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: পুলিশ কমিশনারের নির্দেশে আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

Admin
Posted By Admin
Updated জুন ০৭ ২০২৬ / 182 Read
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: পুলিশ কমিশনারের নির্দেশে আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: পুলিশ কমিশনারের নির্দেশে আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

Font Size:
Print

আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীর মতিহার এলাকার এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগে সামিউল সিরাজ (সিজান) (পিতা-মৃত শরিফুল ইসলাম, মাতা-শিউলি বেগম, সাং-তালাইমারী বাদুরতলা, থানা-মতিহার, রাজশাহী মহানগর) নামে এক যুবককে গ্রেফতার করেছে বোয়ালিয়া থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৭ জুন) বেলা ১১টার পর এসএসসি পরীক্ষার্থী ঐ শিক্ষার্থী তার দুই বান্ধবীর সঙ্গে স্কুলে যাওয়ার পথে তালাইমারী প্রিন্সিপালপাড়া এলাকার ডায়মন্ড টাওয়ারের সামনে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি তাদের পথরোধ করে। এ সময় পূর্ববিরোধের জের ধরে ঐ ছাত্রীকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।

 

আক্রমণে ভিকটিমের হাত ও পেটের এক পাশে গুরুতর জখম হয়। ঘটনাস্থল থেকে অভিযুক্ত দ্রুত পালিয়ে গেলে তার বান্ধবীরা আহত কিশোরীকে কে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে।

 

ঘটনার খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং অভিযুক্তকে গ্রেফতারে একাধিক টিমকে নির্দেশনা প্রদান করেন।

 

পুলিশ কমিশনারের নির্দেশনায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানা পুলিশ একই দিন সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বোয়ালিয়া থানাধীন টিকাপাড়া বাসার রোড এলাকা থেকে অভিযুক্ত সামিউল সিরাজ (সিজান)-কে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার মাত্র আড়াই ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News