১১:৩৩ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Admin
Posted By Admin
Updated জুন ১৭ ২০২৬ / 236 Read
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় দামকুড়া ও কাটাখালি থানা পুলিশ পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় আরও ১ মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়, যাকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- কাটাখালি থানাধীন কুখন্ডি মোল্লাপাড়া গ্রামের মো: মেহের মোল্লার ছেলে ফিরোজ মাহামুদ (৫৬) এবং চন্দ্রিমা থানাধীন উজিরপুর গ্রামের মো: আব্দুল কুদ্দুসের ছেলে (বর্তমানে কাটাখালি থানার সমসাদিপুর গ্রামে বসবাসরত) মো: জীবন আলী (২৩)। পলাতক আসামি হলেন- রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন শিতলাই তালুকপাড়া গ্রামের বাসিন্দা মো: আশরাফ আলীর ছেলে মো: তুষার আহম্মেদ (২৬)। তারা সকলেই রাজশাহী মহানগরীর স্থায়ী বাসিন্দা।

 

গতকাল ১৬ জুন ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে দামকুড়া থানার শিতলাই তালুকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করাকালে তুষার কৌশলে পালিয়ে যায়। এর আগে ১৫ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কাটাখালি থানার কুখন্ডি মোল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ফিরোজকে এবং  গতকাল ১৬ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে কাটাখালি থানার সমসাদিপুর এলাকা থেকে জীবন আলীকে আটক করা হয়।

 

পলাতক আসামি তুষারের বসতবাড়ী তল্লাশি করে ৭শ গ্রাম গাঁজা এবং গ্রেপ্তারকৃত আসামি ফিরোজের দেহ তল্লাশি করে ২০ পিস এবং জীবন আলীর বসতবাড়ী তল্লাশি করে  ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

উল্লেখ্য, পলাতক আসামি মো: তুষার আহম্মেদের বিরুদ্ধে আরএমপির দামকুড়া থানায় ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News