১১:২৮ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে পুলিশ কমিশনার মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বোয়ালিয়া, রাজপাড়া, চন্দ্রিমা ও দামকুড়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার; ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট, হেরোইন এবং গাঁজা উদ্ধার

Admin
Posted By Admin
Updated জুন ২৯ ২০২৬ / 362 Read
রাজশাহী মহানগরীতে পুলিশ কমিশনার মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বোয়ালিয়া, রাজপাড়া, চন্দ্রিমা ও দামকুড়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার; ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট, হেরোইন এবং গাঁজা উদ্ধার

রাজশাহী মহানগরীতে পুলিশ কমিশনার মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বোয়ালিয়া, রাজপাড়া, চন্দ্রিমা ও দামকুড়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার; ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট, হেরোইন এবং গাঁজা উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: আরএমপি পুলিশ কমিশনার মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাজশাহী মহানগরীতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বোয়ালিয়া, রাজপাড়া, চন্দ্রিমা ও দামকুড়া থানা পুলিশ পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নারীসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

 

গ্রেপ্তারকৃত আসামি হলেন-বোয়ালিয়া থানার তালাইমারী গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মো: রবি (৪৫); রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া গ্রামের মো: রফিকুল ইসলামের স্ত্রী মোছা: জলি (৪০); রাজপাড়া থানার তেরখাদিয়া উত্তর কলেজপাড়া গ্রামের মো: কবির হোসেনের ছেলে মো: জাহিদ (২৪); বোয়ালিয়া থানার বালিয়া পুকুর গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে মুহাম্মদ ইব্রাহিম খলিল (৪০) এবং দামকুড়া থানার সোনাইকান্দি মধ্যপাড়া গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে মো: লাল মোহাম্মদ ওরফে উপহার (৩৫)। সকলেই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

 

গত ২৭ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ১২টার দিকে বোয়ালিয়া থানার খরবোনা বাজে কাজলা এলাকা থেকে রবিকে, একই দিন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠের পশ্চিম পাশ থেকে জলিকে, রাত আনুমানিক সোয়া ১০টার দিকে রাজপাড়া থানার তেরখাদিয়া কলেজপাড়া এলাকা থেকে জাহিদকে এবং একই তারিখ চন্দ্রিমা থানার জামালপুর গ্রাম থেকে খলিলকে আটক করা হয়। এছাড়া গতকাল (২৮ জুন ২০২৬) বিকেল আনুমানিক সোয়া ৬টার দিকে দামকুড়া থানার সোনাইকান্দি মধ্যপাড়া এলাকা থেকে লাল মোহাম্মদকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে মোট ৬৫ পিস ইয়াবা, ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮.২ গ্রাম হেরোইন এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ৮ হাজার ৩৪০টাকা জব্দ করা হয়।

 

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি জলির বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় ১৬টি মাদক মামলা চলমান রয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News