১১:৩৩ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ দুই সহোদর উদ্ধার

Admin
Posted By Admin
Updated জুন ০৯ ২০২৬ / 306 Read
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ দুই সহোদর উদ্ধার

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ দুই সহোদর উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজঃ রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় নিখোঁজ হওয়া দুই সহোদরকে তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে আরএমপির কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

 

গত ৭ জুন ২০২৬ তারিখে আরএমপি'র কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার বাসিন্দা মোঃ সাইফুল ইসলামের দুই ছেলে তাসনিম তামজিব (১৩) এবং নোমান তাহমিদ (১৮) নিখোঁজ হওয়ার ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) রুজু হয়। যার মধ্যে জিডি নং- ৩৬৫-এর তদন্তকারী কর্মকর্তা ছিলেন এসআই (নিঃ) মোঃ আবু শাহাদাত এবং জিডি নং- ৩৫৬-এর তদন্তকারী কর্মকর্তা ছিলেন এসআই মোঃ মসলেম উদ্দিন।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার  মোহাম্মদ ফয়েজুল কবির নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করে অফিসার ইনচার্জ, কাশিয়াডাঙ্গাকে দ্রুত দুই  সহোদরকে উদ্ধারের নির্দেশ প্রদান করেন। পুলিশ কমিশনারের সার্বিক দিকনির্দেশনায় এবং  অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তারা তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন। এরই ধারাবাহিকতায় গত ৮ জুন ২০২৬ তারিখ রাত অনুমান ১০ টার দিকে উভয় ভিকটিমকে হড়গ্রাম চারখুটির মোড় এলাকা থেকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

 

পরবর্তীতে উদ্ধারকৃত দুই সহোদরকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

 

নগরবাসীর নিরাপত্তা ও জনসেবায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News