১১:২৮ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং বিপুল পরিমাণ নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ

Admin
Posted By Admin
Updated জুলাই ২৯ ২০২৬ / 188 Read
রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং বিপুল পরিমাণ নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ

রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং বিপুল পরিমাণ নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

 

গত ২৮ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ৯টার দিকে কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটা এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার হড়গ্রাম রাণীদিঘী মাঠপাড়া গ্রামের শ্রী পলান দাসের ছেলে শ্রী সনজিত কুমার (২৯)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃত সনজিত কুমারের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ একই তারিখ রাত আনুমানিক সোয়া ১০টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: নাদিম হোসেনের স্ত্রী মোসা: আফরিন (২৫) এবং মো: মাহমুদুর রহমানের মেয়ে মোসা: সুইটি খাতুন (৪২)-কে গ্রেপ্তার করা হয়।

 

অভিযানকালে আফরিনের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তার বসতবাড়ি তল্লাশি করে মাদক বিক্রয়ের নগদ ৪ লক্ষ ৪০ হাজার ৩৯৯ টাকা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি সনজিত ও আফরিন দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যাবসা পরিচালনা করে আসছিল। অপরদিকে সুইটি তাদের মাদক বিক্রয় কার্যক্রমে সহযোগিতা করত।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News