১১:৩৩ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

পবিত্র শবেবরাত উদযাপন উপলক্ষ্যে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

Admin
Posted By Admin
Updated ফেব্রুয়ারি ০২ ২০২৬ / 243 Read
পবিত্র শবেবরাত উদযাপন উপলক্ষ্যে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

পবিত্র শবেবরাত উদযাপন উপলক্ষ্যে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

Font Size:
Print

আরএমপি নিউজ: আগামী ০৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ দিবাগত রাতে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত) পালিত হবে।

 

পবিত্র এ রাতটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে এবং মহানগর এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে।

 

ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত) উদযাপন এবং এর পবিত্রতা রক্ষার স্বার্থে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬(ঢ), ২৯(১) এর (ক) এবং ২৯(১) এর (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় আগামী ০৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ সন্ধ্যা ৬টা থেকে ০৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল প্রকার অস্ত্রশস্ত্র বহন, আতশবাজি ও পটকা ফুটানো, বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় এবং ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

 

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আজ সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ আরএমপি’র পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News