০২:০৫ অপরাহ্ন | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপি’র গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার; গ্রেপ্তার ২ Logo রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও এসকাফ সিরাপ উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৮ জন Logo রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; দেশী চোলাই মদ, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৪ জন Logo রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৭ জন

রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; দেশী চোলাই মদ, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার

Admin
Posted By Admin
Updated মে ০৫ ২০২৬ / 364 Read
রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; দেশী চোলাই মদ, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; দেশী চোলাই মদ, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে চন্দ্রিমা থানা, মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং বোয়ালিয়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- চন্দ্রিমা থানার বালানগর গ্রামের মৃত চাঁন মোহাম্মদের ছেলে মো: শরিফুল ইসলাম (৪১), যিনি সেরু ও কেরু নামে পরিচিত; একই থানার ললিতাহার গ্রামের মো: আলেফ শেখের ছেলে মো: গোলাম মোস্তফা (৪৮); দামকুড়া থানার হরিপুর খড়িয়ারধার গ্রামের মো: আবুল হোসেনের ছেলে মো: সাকিম হোসেন (৪২); বোয়ালিয়া থানার সাগরপাড়া গ্রামের মো: আব্দুর রহিমের ছেলে মো: রাফি আহম্মেদ (২৮); এবং একই থানার খরবোনা নদীরধার গ্রামের মাসুম আলীর ছেলে মো: সোহান আলী (২৪)। সকল আসামিই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

 

গতকাল ৪ মে ২০২৬ তারিখ বিকাল আনুমানিক সোয়া ৫টার দিকে চন্দ্রিমা থানার বালানগর এলাকা থেকে কেরু ও মোস্তফাকে আটক করা হয়। একই তারিখ রাত আনুমানিক সোয়া ১০টার দিকে দামকুড়া থানার হরিপুর খড়িয়ারধার এলাকা থেকে সাকিমকে আটক করা হয়। এর আগে গত ৩ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ১১টার দিকে বোয়ালিয়া থানার অলকার এলাকা থেকে রাফিকে আটক করা হয়। এছাড়া, গতকাল ৪ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বোয়ালিয়া থানার খরবোনা নদীরধার বটতলা এলাকা থেকে সোহানকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ ও ব্যাগ তল্লাশি করে মোট ৫ লিটার দেশীয় চোলাই মদ, ১৫ পিস ট্যাপেন্টাডল এবং ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

 

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি কেরু (৪১)-এর বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় ৩ টি মাদক মামলা চলমান রয়েছে। অপরদিকে, অপর আসামি সাকিম (৪২)-এর বিরুদ্ধে আরএমপি’র দামকুড়া থানায় ৪ টি মাদক মামলা চলমান রয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News