১১:৩৭ অপরাহ্ন | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৬ জন Logo রাজশাহীতে আরএমপির বেলপুকুর থানার উদ্যোগে উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন কিশোরীকে পরিবারের জিম্মায় হস্তান্তর Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৮ জন Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ কেজি গাঁজা উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও ১ জন আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

Admin
Posted By Admin
Updated ডিসেম্বর ১০ ২০২৫ / 1110 Read
রাজশাহী মহানগরীতে ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে ছিনতাই চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৩ ছিনতাইকারীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মো: আকাশ হোসেন @ আক্কা (৩০), বিপ্লব @ রবাট বিপ্লব (২৮), মো: শাকিল শেখ (২৮)। আকাশ মহিষবাতান এলাকার মো: আবুল হোসেনের ছেলে, বিপ্লব ভাটাপাড়া এলাকার মো: আবু বাক্কারের ছেলে এবং শাকিল রাজপাড়া এলাকার মো: শাহিন শেখের ছেলে। সকলেই রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বাসিন্দা।

 

চন্দ্রিমা থানায় দায়েরকৃত ছিনতাই মামলার ভিত্তিতে তদন্তে নেমে ডিবি পুলিশ প্রথমে দুই আসামি মো: আকাশ হোসেন ও বিপ্লব ওরফে রাব্বান বিপ্লবকে রাজপাড়া থানাধীন আলীগঞ্জ লিচুবাগান এলাকা থেকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে তৃতীয় আসামি মো: শাকিল শেখকে তার বাসা থেকে আটক করা হয়।

 

অভিযান চলাকালে আসামিদের নিকট থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের স্মার্ট কার্ড, চারটি এটিএম কার্ড, মানিব্যাগ, একটি বার্মিজ চাকু এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৯ নভেম্বর ২০২৫ তারিখ ভোরে বাদী শিরোইল বাসস্ট্যান্ড থেকে অটোরিকশাযোগে ছোটবনগ্রাম পশ্চিমপাড়া যাওয়ার পথে ছিনতাইকারীরা মোটরসাইকেলযোগে এসে তার মোবাইল ফোন, টাকা, পরিচয়পত্রসহ বিভিন্ন মূল্যবান কাগজপত্র ও সামগ্রী ছিনতাই করে পালিয়ে যায়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং উদ্ধার করা আলামত মামলার বাদী শনাক্ত করেছেন। গ্রেপ্তারকৃত তিনজন ছিনতাইকারীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদক মামলা চলমান রয়েছে।

 

আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলা তদন্ত চলমান রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News