১১:৩৪ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার; অস্ত্র, মাদক ও মোটরসাইকেল উদ্ধার

Admin
Posted By Admin
Updated মার্চ ১০ ২০২৬ / 1000 Read
রাজশাহীতে ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার; অস্ত্র, মাদক ও মোটরসাইকেল উদ্ধার

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার; অস্ত্র, মাদক ও মোটরসাইকেল উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- চন্দ্রিমা থানার মেহেরচন্ডি (কড়ইতলা) এলাকার মো: রজব আলীর ছেলে মো: সজল হোসেন (২৬) এবং শাকিল হোসেন (২৪)। 

 

গত ৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাত আনুমানিক পৌনে ১টার দিকে মহানগর ডিবি পুলিশ চন্দ্রিমা থানার মেহেরচন্ডি (কড়ইতলা) এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে আসামি সজল ও শাকিলকে তাদের নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বসতঘর তল্লাশি করে ছিনতাই কাজে ব্যবহৃত একটি এক প্রান্ত ধারালো আনুমানিক ২ ফুট ৮ ইঞ্চি লম্বা দেশীয় সামুরাই অস্ত্র, লোহার তৈরি দুই প্রান্ত ধারালো দুইটি দেশীয় চাইনিজ কুড়াল, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত বৈধ কাগজপত্রবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা পেশাদার ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। তাদের মধ্যে গ্রেপ্তারকৃত আসামি সজলের বিরুদ্ধে আরএমপির চন্দ্রিমা থানায় ১টি ছিনতাই মামলা, ১টি পেনাল কোডে মামলা এবং ১টি মাদক মামলা চলমান রয়েছে। এছাড়া অপর আসামি শাকিলের বিরুদ্ধে একই থানায় ২টি মাদক মামলা ও ১টি পেনাল কোডে মামলা চলমান রয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News