১১:৩০ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আরএমপির ডিবি পুলিশ কর্তৃক ভেজাল ওষুধ প্রস্তুতকারক গ্রেপ্তার: ভেজাল ওষুধ জব্দ

Admin
Posted By Admin
Updated জানুয়ারি ২৯ ২০২৬ / 236 Read
আরএমপির ডিবি পুলিশ কর্তৃক ভেজাল ওষুধ প্রস্তুতকারক গ্রেপ্তার: ভেজাল ওষুধ জব্দ

আরএমপির ডিবি পুলিশ কর্তৃক ভেজাল ওষুধ প্রস্তুতকারক গ্রেপ্তার: ভেজাল ওষুধ জব্দ

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কোম্পানির নকল লেবেল ও লোগো ব্যবহার করে ভেজাল ওষুধ মজুত ও বাজারজাত করার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, রাজশাহী মহানগরীর পবা থানার বড়গাছী গ্রামের আক্কাশ আলীর ছেলে মোঃ আরিফ আলী (২৮)। এছাড়াও এ ঘটনায় তার সঙ্গে আরও ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

উল্লেখ্য, গতকাল ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানার কয়েরদারা এলাকায় ভূমি অফিসের সামনে অবস্থিত মোস্তাফিজুর রহমানের তিনতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। অভিযানে উক্ত স্থান থেকে মোঃ আরিফ আলীকে আটক করা হয়।

 

অভিযানকালে ডিবি পুলিশ গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে ৫৭৫টি ছোট কাচের অ্যাম্পুল (Emistat 8mg/4ml লেখা লেবেলযুক্ত), ২০৩টি লেবেলবিহীন বাদামি রঙের কাচের অ্যাম্পুল, ২৫টি কাচের অ্যাম্পুল (NEOPENEM Injection Meropenem USP 1g লেখা লেবেলযুক্ত), ৮০০টি লেবেলবিহীন সাদা কাচের অ্যাম্পুল (ডিস্ট্রিলড ওয়াটার ভর্তি) এবং ৫০টি নকল লেবেল (Oricef, Ceftriaxone USP 1g, 1g IV লেখা) উদ্ধার করে।

 

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News