০৮:১৫ অপরাহ্ন | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ব্রেকিং নিউজ

রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Admin
Posted By Admin
Updated মে ১০ ২০২৬ / 367 Read
রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে গোয়েন্দা শাখা (ডিবি) এবং পবা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মতিহার থানার তালাইমারী (বাদুড়তলা) গ্রামের মৃত আ: আজিজের ছেলে মো: রবি (৪২); পবা থানার পিল্লাপাড়া গ্রামের মো: রাজু মিয়ার ছেলে মো: আব্দুল্লাহ ওরফে খোকন (২৮); কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া গ্রামের মৃত রুহুল আমিন ভিকুর ছেলে মো: তুষার হোসেন (৩২) এবং পবা থানার ভবানীপুর গ্রামের মো: সাইদুল ইসলামের ছেলে মো: আমিনুল ইসলাম (৩২)। সকলেই রাজশাহী মহানগীর বাসিন্দা।

 

গতকাল ৯ মে ২০২৬ তারিখ বেলা আনুমানিক সোয়া ১২ টার দিকে বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর খরবোনা এলাকা থেকে রবিকে, একই তারিখ রাত আনুমানিক সোয়া ১১ টার দিকে পবা থানার বড়গাছিগামী মথুরা মোড় এলাকা থেকে খোকনকে, একই তারিখ সন্ধ্যা আনুমানিক সোয়া ৭ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম ব্যাংকপাড়া এলাকা থেকে তুষারকে এবং গত ৮ মে ২০২৬ রাত আনুমানিক সোয়া ১১ টার দিকে পবা থানার ভবানীপুর এলাকা থেকে আমিনুলকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে মোট ২২০ গ্রাম গাঁজা, ৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

 

উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামি রবির বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় ১ টি এবং তুষারের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় ২ টি মাদক মামলা চলমান রয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News