১১:২৯ অপরাহ্ন | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৬ জন Logo রাজশাহীতে আরএমপির বেলপুকুর থানার উদ্যোগে উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন কিশোরীকে পরিবারের জিম্মায় হস্তান্তর Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৮ জন Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ কেজি গাঁজা উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও ১ জন আসামি গ্রেপ্তার

আরএমপি ডিবি’র অভিযানে ৫ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

Admin
Posted By Admin
Updated অক্টোবর ২১ ২০২৫ / 557 Read
আরএমপি ডিবি’র অভিযানে ৫ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

আরএমপি ডিবি’র অভিযানে ৫ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার এলাকার ভূবন মোহন পার্কের মধ্যে অবস্থিত গণ-শৌচাগারের দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৫ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলো মো: মুন্না (৪৮), মো: শামীম (২৮), মো: সাগর শেখ (৪২), শ্রী মিলন সরকার (৩৭) ও মো: মাহাবুল ইসলাম (৩৬)। তারা সকলেই রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

 

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২০ অক্টোবর ২০২৫ তারিখে পুলিশ পরিদর্শক মো: ইব্রাহিম খলিল ও তার টিম মহানগরীতে রাত্রীকালীন ডিউটি করছিলেন। এসময় তারা জানতে পারেন, বোয়ালিয়া মডেল থানার ভূবন মোহন পার্ক এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

 

 উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিম রাত ১১ টায় বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার এলাকার ভূবন মোহন পার্কের মধ্যে অবস্থিত গণ-শৌচাগারের দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News