১১:৩০ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আরএমপি’র ডিবি পুলিশের অভিযানে ৫শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন গ্রেপ্তার

Admin
Posted By Admin
Updated ডিসেম্বর ০৪ ২০২৫ / 323 Read
আরএমপি’র ডিবি পুলিশের অভিযানে ৫শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন গ্রেপ্তার

আরএমপি’র ডিবি পুলিশের অভিযানে ৫শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন গ্রেপ্তার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর (মোল্লাপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে ৫শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

 

গ্রেপ্তারকৃত আসামির নাম মো: শফিকুল মোল্লা (৫১)। তিনি রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর (মোল্লাপাড়া) এলাকার মৃত রসিম মোল্লার ছেলে।

 

গতকাল বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫ খ্রি.) বিকেল ৪টায় ডিবি পুলিশের পরিদর্শক মো: ইব্রাহিম খলিলের নেতৃত্বে একটি অভিযানিক দল উক্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, শফিকুল নামে এক ব্যক্তি শ্যামপুর (মোল্লাপাড়া) এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করছে।

 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শফিকুল পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ৫শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৯,৭০০ (নয় হাজার সাতশত) টাকা উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেন যে, বিক্রির উদ্দেশ্যে তিনি এসব ট্যাপেন্টাডল ট্যাবলেট সঙ্গে রেখেছিলেন এবং তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News