১১:৩১ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে বাইসাইকেল চুরির সময় চোরাইকৃত বাইসাইকেলসহ ১ চোর আটক

Admin
Posted By Admin
Updated জুন ২৩ ২০২৬ / 106 Read
রাজশাহী মহানগরীতে বাইসাইকেল চুরির সময় চোরাইকৃত বাইসাইকেলসহ ১ চোর আটক

রাজশাহী মহানগরীতে বাইসাইকেল চুরির সময় চোরাইকৃত বাইসাইকেলসহ ১ চোর আটক

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনী এলাকায় একটি বাইসাইকেল চুরির সময় চোরাইকৃত বাইসাইকেলসহ এক চোরকে আটক করেছে চন্দ্রিমা পুলিশ।

 

আটককৃত ব্যক্তি হলেন-রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী ১ নম্বর গলি এলাকার মৃত জাফর আলীর ছেলে মো. শাহিন হোসেন ওরফে জনি (৪৫)।

 

ঘটনার বিবরণে জানা যায়, গত ২২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ৭টায় কেটি এগ্রোভেট লিমিটেডে কর্মরত অফিস সহায়ক নূহাশ আল-মাহিম তার ব্যবহৃত বাইসাইকেলটি প্রতিষ্ঠানের নিচতলায় কেচি গেটের ভেতরে রেখে কর্মস্থলে যোগ দেন। পরে দুপুর আনুমানিক ১টার দিকে একই প্রতিষ্ঠানের জুনিয়র অফিসার মো. আল আমিন অফিসে প্রবেশের সময় দেখতে পান, এক অপরিচিত ব্যক্তি গেট খুলে বাইসাইকেলটি নিয়ে রাস্তার ওপারে যাওয়ার চেষ্টা করছেন।

 

সন্দেহ হলে তিনি ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি বাইসাইকেলটি অন্য একজনের বলে দাবি করলেও কিছুক্ষণ পর নূহাশ আল-মাহিম ঘটনাস্থলে এসে বাইসাইকেলটি নিজের বলে শনাক্ত করেন। পরে স্থানীয়দের সহায়তায় শাহিন হোসেন জনিকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হয়।

 

খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয় এবং চোরাইকৃত একটি লাল রঙের দূরন্ত ব্র্যান্ডের বাইসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

এ ঘটনায় মো. আল আমিন বাদী হয়ে চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News