১১:২৯ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের চেকপোস্টে দুই কিশোর উদ্ধার, স্বজনের জিম্মায় হস্তান্তর

Admin
Posted By Admin
Updated জুলাই ২২ ২০২৬ / 258 Read
রাজশাহী মহানগরীতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের চেকপোস্টে দুই কিশোর উদ্ধার, স্বজনের জিম্মায় হস্তান্তর

রাজশাহী মহানগরীতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের চেকপোস্টে দুই কিশোর উদ্ধার, স্বজনের জিম্মায় হস্তান্তর

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগর পুলিশের কাশিয়াডাঙ্গা থানা পুলিশ রাত্রিকালীন চেকপোস্টে দায়িত্ব পালনকালে বাড়ি থেকে পালিয়ে আসা দুই কিশোরকে উদ্ধার করে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিরাপদে স্বজনের জিম্মায় হস্তান্তর করেছে।

 

গত ২০ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কাশিয়াডাঙ্গা মোড়ে স্থাপিত রাত্রিকালীন চেকপোস্টে দায়িত্ব পালনকালে পুলিশ দুই কিশোরকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বাসিন্দা মর্তুজা (ছদ্মনাম) (১৩) এবং সাকিব (ছদ্মনাম) (১৫)। তারা অভিভাবকদের না জানিয়ে ঢাকার জাতীয় চিড়িয়াখানা দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আসে।

 

পরে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে দুই কিশোরের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে। অভিভাবকদের সম্মতিক্রমে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাদের আপন মামার জিম্মায় নিরাপদে হস্তান্তর করা হয়।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জননিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি শিশু-কিশোরদের নিরাপত্তা ও কল্যাণে সর্বদা আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News