১১:৩১ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশ কর্তৃক স্বর্ণ প্রতারণার অভিযোগে ১ জন গ্রেপ্তার

Admin
Posted By Admin
Updated ফেব্রুয়ারি ০৩ ২০২৬ / 423 Read
রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশ কর্তৃক স্বর্ণ প্রতারণার অভিযোগে ১ জন গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশ কর্তৃক স্বর্ণ প্রতারণার অভিযোগে ১ জন গ্রেপ্তার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শিমলা পার্ক এলাকা থেকে স্বর্ণ প্রতারণার সঙ্গে জড়িত ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

 

গ্রেপ্তারকৃত আসামি হলেন-রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ (আদর্শগ্রাম) গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো: ফজর আলী (৫০)।

 

গত ২ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল পৌনে ৩টায় নাটোর জেলার বাসিন্দা মোসা: হাসিনা বেগম (৫৭) চিকিৎসার উদ্দেশ্যে লক্ষ্মীপুর পপুলার হাসপাতালে যাওয়ার পথে একটি অটোরিকশায় উঠেন। অটোরিকশা চালক তাকে নির্ধারিত গন্তব্যে না নিয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরিয়ে সিমলা পার্ক এলাকায় এসে সোনালি রংয়ের একটি ধাতব খন্ড দেখিয়ে এর বিনিময়ে কিছু টাকা দাবি করে। ফলে ভুক্তভোগী আতঙ্কিত হয়ে বিষয়টি সেখানে টহলরত ডিবি পুলিশের নজরে আনেন।

 

ডিবি পুলিশ অটোরিকশার চালক ফজর আলীর দেহ তল্লাশি করলে “উপহার” লেখা একটি কালো ব্যাগ উদ্ধার করে। ব্যাগের ভেতরে ছিল গোলাপি কাগজে মোড়ানো সোনালি রঙের ধাতব খণ্ড (প্রায় ১৭ গ্রাম) এবং “শ্রী জুয়েলার্স” লেখা প্যাডের একটি চিঠি। জিজ্ঞাসাবাদে ফজর আলী স্বীকার করেন, এটি আসল সোনা নয়। সে সুযোগ বুঝে ধাতব খণ্ড ও চিঠি রাস্তায় ফেলে দিত এবং পরে যাত্রীদের সামনে তুলে ধাতব খণ্ডকে স্বর্ণ বলে দাবি করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করত, আর যাত্রীরা তা প্রকৃত স্বর্ণ মনে করে ক্রয় করত। পরবর্তীতে ডিবি পুলিশ এ ঘটনায় তাকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News