১০:০৬ অপরাহ্ন | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ব্রেকিং নিউজ
Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৬ জন Logo রাজশাহীতে আরএমপির বেলপুকুর থানার উদ্যোগে উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন কিশোরীকে পরিবারের জিম্মায় হস্তান্তর Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৮ জন Logo রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ১ কেজি গাঁজা উদ্ধার Logo রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও ১ জন আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও ১ জন আসামি গ্রেপ্তার

Admin
Posted By Admin
Updated জুন ১৪ ২০২৬ / 376 Read
রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও ১ জন আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও ১ জন আসামি গ্রেপ্তার

Font Size:
Print

আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল ও উসকানিমূলক স্লোগান প্রদানের ঘটনায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ জন আসামি গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম থানা পুলিশ।

 

গত ২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ২:১০ থেকে ২:৫০ ঘটিকার মধ্যে শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকায় পরিত্যক্ত একটি দলীয় কার্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিল করে এবং পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে।

 

এ ঘটনায় আরএমপির শাহমখদুম থানায় সন্ত্রাসবিরোধী আইনে গত ৩ জুন ২০২৬ তারিখ একটি মামলা রুজু করা হয়।

 

মামলার গ্রেপ্তারকৃত আসামি হলেন- রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার ভূগরইল গ্রামের মৃত জফির উদ্দীনের ছেলে ও আহ্বায়ক-নওহাটা পৌরযুবলীগ এবং সদস্য, রাজশাহী জেলা যুবলীগ জয়নাল আবেদীন (৬৪)। গত ১৩ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান সাড়ে ৬ টার দিকে তার নিজ বসতবাড়ীর সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News