১১:৩২ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার

Admin
Posted By Admin
Updated জুন ০৭ ২০২৬ / 469 Read
রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার

রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীতে পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বোয়ালিয়া, মতিহার, পবা, কাশিয়াডাঙ্গা, কর্ণহার ও দামকুড়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মহানগর রাজশাহীর বোয়ালিয়া থানার শেখেরচক পাঁচানীর মাঠ এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মো : নয়ন ইসলাম (৩০); মতিহার থানার বামনশিকড় উত্তর পাড়া এলাকার মো : হারুন ওরফে ভুট্টুর স্ত্রী মোসা : লাইলী বেগম (৩৯); পবা থানার দুয়ারী দক্ষিণপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো : রাজিব আলী (৪৩); কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম বসরী এলাকার মৃত হাসান আলীর ছেলে মো : মোজাম্মেল হক (৪২); কর্ণহার থানার শিশাপাড়া এলাকার মৃত আবু বাক্কারের ছেলে মো : সোনারুল ইসলাম (৪২) ও দামকুড়া থানার বিন্দারামপুর এলাকার মো : আলমগীর হোসেনের ছেলে মো : আরাফাত হোসেন শুভ (১৯)।

 

গত ০৬ জুন ২০২৬ খ্রিষ্টাব্দে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা এলাকায় পৃথক পৃথক অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বেলা আনুমানিক সাড়ে ১১টায় বোয়ালিয়া থানার শেখেরচক এলাকা থেকে নয়ন, সন্ধ্যা আনুমানিক ৭টায় মতিহার থানার বামনশিকড় উত্তরপাড়া এলাকা থেকে লাইলী, বিকাল আনুমানিক সাড়ে ৩টায় পবা থানার দুয়ারী দক্ষিণপাড়া এলাকা থেকে রাজিব, রাত আনুমানিক দেড়টায় কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকা থেকে মোজাম্মেল, সকাল আনুমানিক ১১টায় কর্ণহার থানার শিশাপাড়া এলাকা থেকে সোনারুল এবং রাত আনুমানিক পৌনে ৮টায় দামকুড়া থানার জোতরাবন এলাকা থেকে আরাফাত। 

 

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে ১৯ পিস ইয়াবা ও ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

উল্লেখ্য আসামি সোনারুলের নামে আরএমপির কাশিয়াডাঙ্গা থানায় ২ টি মাদক মামলা চলমান রয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News