১১:২৮ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে সামারি ট্রায়ালের মাধ্যমে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তিকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

Admin
Posted By Admin
Updated জুলাই ১৬ ২০২৬ / 220 Read
রাজশাহী মহানগরীতে সামারি ট্রায়ালের মাধ্যমে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তিকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

রাজশাহী মহানগরীতে সামারি ট্রায়ালের মাধ্যমে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তিকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

Font Size:
Print

আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশের অভিযানে মাদক সেবনরত অবস্থায় আটক ১ ব্যক্তিকে সামারি ট্রায়ালের মাধ্যমে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ আদালত।

 

মামলার বিবরণে জানা যায়, গত ১৫ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ৮ টার দিকে রাজপাড়া থানা পুলিশ লক্ষ্মীপুর যাত্রী ছাউনির পেছনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ (কারিগরপাড়া)  এলাকার মো: আব্দুর সাত্তারের ছেলে মো: হাসিবুল ইসলাম (২৪)-কে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। ঐ সময় তার কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়।

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজপাড়া থানায় একটি মামলা রুজু করা হয়।

 

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত আসামিকে সামারি ট্রায়ালের মাধ্যমে গাঁজা সেবনের অপরাধে ৩ (তিন) মাসের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ (পনের) দিনের কারাদণ্ড প্রদান করেন।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক সংশ্লিষ্ট অপরাধ দমন ও আইনের যথাযথ প্রয়োগে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News