০৮:১৭ অপরাহ্ন | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ব্রেকিং নিউজ

রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Admin
Posted By Admin
Updated জুন ০৩ ২০২৬ / 468 Read
রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ :  রাজশাহী মহানগরীতে রাজপাড়া, কাটাখালী এবং পবা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজপাড়া থানার দাসপুকুর গ্রামের মো : স্বপনের ছেলে মো : কাজল (২২); চন্দ্রিমা থানার মেহেরচন্ডি (স্কুলের মোড়) গ্রামের মো : বুলবুলের ছেলে বর্তমানে কাটাখালী থানার বেলঘরিয়া পশ্চিমপাড়া গ্রামের মো : শুভ (২১) এবং পবা থানার বড়গাছি গ্রামের মো : রুবেল ইসলামের ছেলে মো : সোহান (২৫)। 

 

গত ২ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০ টার দিকে রাজপাড়া থানার দাসপুকুর এলাকা থেকে কাজলকে, একই তারিখ রাত আনুমানিক পৌনে ৯ টার দিকে কাটাখালী থানার নওদাপাড়া পশ্চিমপাড়া এলাকা থেকে শুভকে এবং গত ১ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ১১ টার দিকে পবা থানার বড়গাছি পাকারমাথা এলাকা থেকে সোহানকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা এবং ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News