১১:২১ অপরাহ্ন | শুক্রবার, ০১ মে ২০২৬

রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

Admin
Posted By Admin
Updated মার্চ ২০ ২০২৬ / 246 Read
রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে কাটাখালী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর কাটাখালী থানার সমসাদিপুর দক্ষিণপাড়া এলাকার মো: মিজানুর রহমানের ছেলে মো: গিয়াস উদ্দিন ওরফে জুয়েল (৪৬)।

গতকাল ১৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর পৌনে ১ টায় কাটাখালী থানার সমসাদিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গিয়াস উদ্দিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও  মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি ব্যাটারি চালিত ভ্যান জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News