১০:১৪ অপরাহ্ন | শুক্রবার, ০১ মে ২০২৬

রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

Admin
Posted By Admin
Updated এপ্রিল ৩০ ২০২৬ / 241 Read
রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

Font Size:
Print

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী জেলার তানোর থানার গোকুল গ্রামের মো: আব্দুল হামিদের ছেলে (বতর্মানে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকায় বসবাসরত) মো: আব্দুল করিম ওরফে টিপু (৩৩)।

গত ২৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক পৌনে ১১ টায় বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে টিপুকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News