১১:৩৩ অপরাহ্ন | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ব্রেকিং নিউজ
Logo আরএমপির শাহমখদুম থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাঃ এক মাদকসেবীর ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার; নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি'র মাদক বিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; নগদ অর্থ, ডিজিটাল ওজন মাপকযন্ত্র এবং মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হেরোইন, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ Logo রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

Admin
Posted By Admin
Updated মে ০৩ ২০২৬ / 253 Read
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

Font Size:
Print

আরএমপি নিউজ: গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে মোঃ মারুফ খান রাজীব (পিতা: মোঃ শফি খান), স্থায়ী ঠিকানা- দড়িখরবোনা এবং বর্তমান ঠিকানা- সুজানগর শিল্পীপাড়া, থানা- বোয়ালিয়া, রাজশাহী মহানগর। তিনি বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা রেলগেট এলাকা হতে কাটাখালি বাজারে যাওয়ার উদ্ধেশ্যে একটি অটোরিকশায় ওঠেন যার পিছনে “রাজশাহী ট্রাভেলস” লেখা ছিল।

 

পরবর্তীতে দুপুর আনুমানিক ১২টা ০৪ মিনিটে কাটাখালী বাজারে পৌঁছে তিনি তাঁর ব্যবহৃত এইচপি ব্র্যান্ডের ল্যাপটপের একটি বড় ব্যাগ ভুলবশত অটোতে ফেলে নেমে যান। পরে অটো ও চালককে খোঁজাখুঁজি করেও তিনি কোনো সন্ধান পাননি। এ ঘটনায় তিনি বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

 

অভিযোগের ভিত্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি বিভাগ মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অটোটি শনাক্ত করতে সক্ষম হয়। অটোর পেছনে মোবাইল নম্বরের সূত্র ধরে অটোর মালিকের সঙ্গে যোগাযোগ করে চালককে শনাক্ত করা হয়।

 

পরবর্তীতে অটো চালক মোঃ মুহিম (পিতা: সাইফুদ্দিন ইসলাম, সাং- প্রেমতলী, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী) জিজ্ঞাসাবাদে ব্যাগটি পাওয়ার বিষয়টি স্বীকার করেন এবং আজ ০৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ২টার দিকে আরএমপি’র সিটিটিসি বিভাগে ব্যাগটি জমা দেন।

 

পরে সিটিটিসি বিভাগ ব্যাগটির মালিককে অবহিত করলে উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপি’র মুখপাত্র মোঃ গাজিউর রহমান, পিপিএম-এর তত্ত্বাবধানে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আরএমপি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ব্যাগটি মালিকের কাছে হস্তান্তর করা হয়। ব্যাগটির ভেতরে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সব মালামাল অক্ষত অবস্থায় ফেরত দেওয়া হয়েছে।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি বিভাগের এ উদ্যোগ হারানো মালামাল উদ্ধারে একটি প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

হারানো ব্যাগটি ফিরে পেয়ে ভুক্তভোগী রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tags: Awesome

Comments

For adding a review, you need to Login first.

Related News